হোম > শিক্ষা

এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাফল্য

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। এ বছর এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬৫১ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পাসের হার ৯৯.৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০০ জন। জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ৬১.৪৪।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, এ বছরের প্রশংসনীয় সাফল্যের মূলে রয়েছে প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন বোর্ড অব গভর্নরস ও কলেজের সুদক্ষ অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্বের যথাযথ দিকনির্দেশনা। পরীক্ষার্থীদের লেখাপড়া ও শৃঙ্খলার মানোন্নয়নের লক্ষ্যে বর্তমান অধ্যক্ষ কর্তৃক গৃহীত গ্রুপ টিচার ব্যবস্থা প্রবর্তন, গ্রুপ টিচার কর্তৃক ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং, নিয়মিত শ্রেণি পাঠদানের পাশাপাশি অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রেণি পাঠদান ইত্যাদি বিষয় এ বছরের প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।

শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত শ্রেণি পাঠদান, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি ছাত্রদের একনিষ্ঠ অধ্যয়ন ও ভালো ফলাফল করার ঐকান্তিক প্রচেষ্টা এসএসসি পরীক্ষার প্রশংসনীয় ফলাফলের নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেছে বলে কলেজ কর্তৃপক্ষ মনে করে।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার