হোম > শিক্ষা

শিক্ষকরা কবে বৈশাখী ভাতা পাবেন, যা জানা গেল

আমার দেশ অনলাইন

পহেলা বৈশাখকে সামনে রেখে স্বস্তির খবর পেলেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। উৎসবের আনন্দ ভাগ করে নিতে চলতি এপ্রিলের বৈশাখী ভাতার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এরই মধ্যে অনলাইনে বিল জমা দেওয়ার সুযোগ চালু হওয়ায় উৎসবের আগে ভাতার টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটল কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর।

শুক্রবার মাউশির ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, বৈশাখী ভাতার জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল সাবমিট করার অপশনটি সফটওয়্যারে সক্রিয় করা হয়েছে।

ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দ্রুততম সময়ের মধ্যে বিল জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কোনো কারিগরি জটিলতা ছাড়াই যাতে নির্ধারিত সময়ে সবাই অর্থ হাতে পান, সেটি নিশ্চিত করতেই আগেভাগে প্রক্রিয়া শুরু করা হয়েছে।’

এদিকে উৎসব ভাতার প্রক্রিয়া এগোলেও মার্চ মাসের নিয়মিত বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে মার্চ মাসের বেতন বিল জমা নেওয়ার কাজ শুরু হয়েছে, যা আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। সব বিল যথাযথভাবে যাচাই-বাছাই শেষে অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদ তা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

ঢাবি মুজিব হলে ডাকসুর উদ্যোগে কম্পিউটার ল্যাব স্থাপন

রাষ্ট্রীয় গুমের শিকার ছাত্রশিবিরের ২৪১ নেতাকর্মী, এখনো নিখোঁজ ৭

১৪ বছর ধরে নিখোঁজ ইবির দুই শিক্ষার্থী, সন্ধান চেয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ

ববিতে চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, অপসারণের দাবিতে অফিসে তালা

জবিতে এআই-আইটি ফেস্ট, এক মঞ্চে ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক

আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, চবিতে ফয়জুল করীম

রাবিতে সাড়ে ৬ বছরে ১৬ শিক্ষার্থীর আত্মহত্যা

পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

চবি শিবিরের সংবর্ধনায় অংশ নিলেন ৩ হাজার শিক্ষার্থী

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা