হোম > শিক্ষা

জুলাই শহীদ-আহত পরিবার ঢাবি ভর্তিতে পাবে বিশেষ সুবিধা

ঢাবি সংবাদদাতা

জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের রক প্রজ্ঞাপনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তির ক্ষেত্রে এই সুবিধা শহীদ বা আহত ব্যক্তির স্ত্রী, পুত্র ও কন্যারা পাবেন। প্রয়োজনে ভাই বা বোনও এই সুবিধার আওতায় আসতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আবেদন করলে শুধু ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই এই বিশেষ সুবিধা পাবেন।

বিশেষ সুবিধার ধরন সম্পর্কে তিনি বলেন, কেউ যদি পাস করেও সিরিয়াল নম্বর অনুযায়ী অনেক পেছনে থাকে, তবে আবেদন করলে তাকে বিশেষ বিবেচনায় ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হতে পারে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী