হোম > শিক্ষা

রাকসুতে ছাত্রশিবির প্যানেলে জুলাই বিপ্লবে চোখ হারানো দ্বীপ মাহবুব

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাই বিপ্লবে চোখ হারানো আইবিএ শিক্ষার্থী দ্বীপ মাহবুব।

রোববার (৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদান শেষে ছাত্রশিবির সমর্থিত ২৩ সদস্যবিশিষ্ট প্যানেলে তার নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে দ্বীপ মাহবুব বলেন, ছাত্র সংসদ মূলত শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম। ছাত্রশিবির তাদের প্যানেল সাজিয়েছে সবাইকে নিয়ে। জুলাই পরবর্তীতে ছাত্রশিবিরকে আমার কাছ থেকে দেখার ও জানার সুযোগ হয়, তারই পরিপ্রেক্ষিতে তাদের সাংগঠনিক ও আদর্শিক কাঠামো, কার্যকলাপ আমাকে আকৃষ্ট করে। জুলাইয়ের আহত যোদ্ধা হিসেবে যখন তারা আমাকে রাখার জন্য প্রস্তাব দেন, তখন আমি তাদের প্যানেল দেখি এবং সেখানে আমার মনে হয়েছে একটি ইনক্লুসিভ প্যানেল হয়েছে, আর আমি এখানে থাকতে পারি।

তিনি আরও বলেন, জুলাইয়ে আমার একটি চোখ হারিয়েছি, মস্তিষ্কে এখনো গুলির অংশ নিয়ে বেঁচে রয়েছি। আমি যদি নির্বাচিত হই, তাহলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে ৪ আগস্ট পাবনা শহরে শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত গুলি চালায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা। এসময় দুই শিক্ষার্থী নিহত হন, আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ আরও অনেক শিক্ষার্থী। দ্বীপ মাহবুবের চোখে গুলি লেগে তার চোখ ভেদ করে মস্তিষ্কে চলে যায়। দীর্ঘ ৫ মাস চিকিৎসা শেষে আবারও ক্লাস পরীক্ষায় অংশ নেন তিনি। তবে তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে যায়।

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের