হোম > শিক্ষা

বেরোবিতে শিবিরের দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

প্রতিনিধি, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও শিক্ষার্থী পরিষদের নামে শিবিরের দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান ১৯ ও ২০ অক্টোবর কর্মসূচি চলছে। এক হাজারের অধিক শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা সেবাগ্রহণ করেছেন।

এই মেডিকেল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা, চর্ম, যৌন, চক্ষু, মেডিসিন, মানসিক, নারী স্বাস্থ্য, ব্লাড প্রেসার, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা দেন রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসকরা।

চিকিৎসা নিতে আসা ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কল্যাণ চন্দ্র সিংহ বলেন, কোনো প্রকার ফি ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সত্যিই প্রশংসার দাবিদার। চিকিৎসকের আন্তরিকতা, ধৈর্য, এবং রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ মানুষকে নতুন করে মানবিকতার ওপর আস্থা রাখতে সহায়তা করে। বিনামূল্যে ঔষধ প্রদান ও স্বাস্থ্যসেবার এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের সেবামূলক কার্যক্রম শুধু অসহায় মানুষের উপকারই করে না বরং শিক্ষার্থীদের মধ্যেও মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ ও সহযোগিতার মনোভাব জাগিয়ে তোলে।

রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও বেরোবি শিক্ষার্থী পরিষদ নামে মেডিকেল ক্যাম্প সম্পর্কে সংগঠনের সভাপতি সুমন সরকার বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর শুধুমাত্র একাডেমিক নয়, সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা জরুরি। এ কার্যক্রমের মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার

ঢাকা কলেজে শিবিরের ‘ঈদ-ই-ইখওয়ান’ মধ্যাহ্নভোজ

শিক্ষার্থীদের জন্য ৬ খাসি দিয়ে রাবিতে কোরবানির আয়োজন

ঈদুল আজহায় রাবি শিবিরের ‘নুসুক-ই মতিহার’

ঈদুল আজহায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘মেজবান-ই-ঈদ’

ফিনল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নতুন কড়াকড়ি, কঠিন হচ্ছে পরিবার নেওয়া

বিশ্বখ্যাত ‘ন্যাচার ইনডেক্সে’ ১৫তম অবস্থানে রুয়েট

চীন সফরে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা