হোম > শিক্ষা

এসএসসির ফরম পূরণে আবারো সময় বাড়ালাে ঢাকা বোর্ড

স্টাফ রিপোর্টার

দেড় মাস পর আবােরা ফরম পূরণে সময় দিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শেষ হয়েছে গত ১৭ ডিসেম্বর। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ (জরিমানা) এসএসসির ফরম পূরণ করতে পারবেন।

বুধবার বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিলম্ব ফিসহ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

গত ১ ডিসেম্বর শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ। জরিমানা ছাড়া ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। সেদিন প্রথম দফায় সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল। এরপর বিলম্ব ফিসহ ফরম পূরণে ১৫-১৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর। এরপর এসএসসির ফরম পূরণ নিয়ে আর কোনো নির্দেশনা ছিল না বোর্ডের।

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব