হোম > শিক্ষা

গণভোটের মাধ্যমে আ. লীগ নিষিদ্ধের দাবি ইনকিলাব মঞ্চের

ঢাবি সংবাদদাতা

নির্বাহী আদেশে নয় বরং গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

শনিবার রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত জুলাই শহীদদের কবর জিয়ারত করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি চালু করার সময় তিনি এ দাবি জানান।

এ সময় জুলাই, পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার দ্রুত দৃশ্যমান বিচার দাবি করেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে আগামী একমাস ঢাকায় লিফলেট বিতরণের কথা জানান তিনি। এছাড়াও বিভিন্ন জেলায় গণসংযোগ করে আগামী ২৫ এপ্রিল শাহবাগে শহীদি সমাবেশের ডাক দেয় সংগঠনটি। এ বিষয়ে হাদি বলেন, আ. লীগ নিষিদ্ধের দাবিতে ঈদের পরে সারাদেশে সব জায়গায় লিফলেট বিতরণ ও পোস্টার লাগানো হবে।

তিনি আরও বলেন, আমরা এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। কারণ, এই এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু জামায়াতে ইসলামীকে সর্বশেষ নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। এই এক্সিকিউটিভ অর্ডারে জামায়াতে ইসলামী পুনরায় ফিরে এসেছে। আমরা একইভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। তারাও কোনো না কোনোভাবে পরবর্তী সময়ে ফেরত আসবে। আমরা চাই আ. লীগ নিষিদ্ধের বিষয়ে রায় দেবে দেশের জনতা। আ. লীগ নিষিদ্ধকরণ প্রশ্নে গণভোট দিতে হবে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী