হোম > শিক্ষা

৪৭ তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়লো

ঢাবি সংবাদদাতা

বাংলাদেশ কর্ম কমিশনের ৪৭ তম বি.সি.এস-এর আবেদনের সময়সীমা ৩০ জানুয়ারি থেকে বাড়িয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩০ জানুয়ারির রাত ১১টা ৫৯ মিনিটের পরিবর্তে ২৭ ফেব্রুয়ারির রাত ১১ টা ৫৯ মিনিট পুন:নির্ধারণ করা হয়েছে।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে কেবল ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এস.এম.এস.-এর মাধ্যমে (বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) ফি জমা দিতে পারবেন।

অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা সম্পর্কে এতে আরো বলা হয়, যদি কোন প্রার্থী এমন কোন পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ঐ পরীক্ষার ফলাফল ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর আবেদনপত্র জমা দেয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪৭তম বি.সি.এস, পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।"

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব