হোম > শিক্ষা

ঈদ উৎসব বর্জন কর্মসূচি ঘোষণা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের

স্টাফ রিপোর্টার

যাচাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও বাস্তবায়ন এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদনকৃত শূন্য পদের বিল অনতিবিলম্বে ছাড়করণের দাবিতে আগামী ২১ মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও ঈদ উৎসব বর্জন কর্মসূচি ঘোষণা করেছে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ কেন্দ্রীয় কমিটি।

রোববার সংগঠনটির সদস্য সচিব মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেন স্বাক্ষরিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেওয়া এক চিঠিতে এ কর্মসূচির কথা উল্লেখ করেন।

ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত, এমপিও আবেদন পূর্বক ২০২৫ এর নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও বাস্তবায়ন ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদনকৃত শূন্য পদের বিল অনতিবিলম্বে ছাড়করণের দাবিতে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ২১ মে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও ঈদ উৎসব বর্জন কর্মসূচি পালন করা হবে। উক্ত অনুষ্ঠান সফল করার জন্য পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করেন তারা।

এ প্রসঙ্গে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেন আমার দেশকে বলেন, ৪০ বছর ধরে আমরা অভিভাবকহীন ছিলাম। বিগত সময়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার পর ২০১৬ সালের ১৮ মে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেয়া হয়। মন্ত্রীর সঙ্গে দেখা করলে সরকারীকরণের আশ্বাস দিয়েছিলেন তিনি। সরকারি করতে মন্ত্রী একটি ওয়ার্কিং কমিটিও গঠন করে দেন। আমরা খুশিতে বাড়ি ফিরে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমাদের কিছু না জানিয়েই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা হস্তান্তর করা হয়। এটা ছিল গভীর ষড়যন্ত্র। প্রাথমিক শিক্ষা আইনের পরিপন্থি। সেহেতু বিগত সময়ে আমরা চরম বৈষম্যের শিকার হয়েছি।

তিনি আরও বলেন, ২০২৫ এর নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও বাস্তবায়ন ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদনকৃত শূন্য পদের বিল ছাড় না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

এএস

অবরুদ্ধ ভিসি পদত্যাগ করলেই তালা খুলবেন চুয়েট শিক্ষার্থীরা

এইচএসসির ফল কবে, যা জানালেন বোর্ড চেয়ারম্যান

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

একই স্কুলের কমিটিতে দুই সভাপতি, বিভ্রান্তিতে শিক্ষকরা

উপাচার্যকে ভেতরে রেখে চুয়েটের ভিসি ভবনে তালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

তালা ভেঙে প্রশাসনিক ভবনে চুয়েটের নতুন ভিসি

নিয়োগবঞ্চিতদের আমরণ অনশনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের হামলা

উপাচার্য নিয়োগ নিয়ে ক্যাম্পাসে অস্থিরতা

সুইসাইড নোটে শিক্ষকদের অভিযুক্ত করে নিখোঁজ জাবি শিক্ষার্থী

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে