হোম > শিক্ষা

জাকসুর তফশিল ঘোষণার আগেই অবৈধদের হল ছাড়ার নির্দেশ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই অবৈধ শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনও হলে অবৈধ শিক্ষার্থী অবস্থান করতে পারবেন না। জাকসু ও হল সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই তাদের হল ছেড়ে দিতে হবে। এক হলের শিক্ষার্থী অন্য হলে অবস্থান করতে পারবে না; অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে স্ব স্ব বরাদ্দকৃত হলেই অবস্থান করতে হবে। হলের বিভিন্ন কক্ষে অবস্থানকারী শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর জন্য হল প্রশাসনকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে জাকসুর তফশিল ও মে মাসের শেষ সপ্তাহে জাকসু নির্বাচনের কথা রয়েছে।

এমএস

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার