হোম > শিক্ষা

পেছালো জাকসু নির্বাচন, নতুন তারিখ ঘোষণা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন আবারও পিছিয়েছে। জুলাই হামলায় জড়িত ও মদদদাতা শিক্ষক-শিক্ষার্থীদের বিচারকার্য পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী সম্পন্ন করতে না পারায় নির্বাচনের তারিখ পেছানো হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সভা শুরু হয়ে দীর্ঘ দশ ঘণ্টা মিটিং শেষে ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

এ সময় শিক্ষার্থীরা বিচার কাজ শেষ না করার জন্য শিক্ষার্থীরা প্রশাসনকে অভিযুক্ত করেন। একপর্যায়ে উপাচার্য বিচার কার্য সম্পন্ন করার জন্য পুনরায় সময় চান। এরপর উপস্থিত প্রশাসনের সকলের সাথে সংক্ষিপ্ত আলোচনা শেষে উপাচার্য বিচার ও জাকসু নির্বাচনের নতুন রোডম্যাপ ঘোষণা করেন।

নতুন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৪ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে, একই দিনে জাকসুর তফশিল ঘোষিত হবে। ৩১ আগস্ট হামলায় মদদদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে এবং আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নতুন করে নির্বাচনের সময় বাড়ানোতে আগের নির্বাচন কমিশন অকার্যকর হয়ে গেছে। নতুন করে নির্বাচন ঘোষণা করে পুনরায় তফশিল ঘোষণা করা হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, এই প্রশাসন জাকসু নিয়ে শুরু থেকে তালবাহানা করে আসছে। আমরা শেষ বারের মতো এই প্রশাসনকে সুযোগ দিচ্ছি। নতুন ঘোষিত তারিখের মধ্যে এই প্রশাসন যদি বিচার নিশ্চিত ও জাকসু নির্বাচন করতে না পারে তাহলে আমরা ছেড়ে কথা বলব না।

এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন,‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বার বার জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার আর জাকসু নির্বাচন মুখোমুখি করার চেষ্টা করেছে। এর আগেও একই ইস্যুতে কয়েক দফা জাকসু নির্বাচন পেছানো হয়েছে, আবারও পেছাল। তবুও শেষবারের মতো গণঅভ্যুত্থান পরবর্তী এই প্রশাসনের উপর আমরা আরেকবার আস্থা রাখতে চাই। আমরা মনে করি, এই প্রশাসন বিগত স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট প্রশাসনের মতো শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না।’

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী