হোম > শিক্ষা

৩৩ বছর পর জাকসুর ভোট কাল

প্রতিনিধি, জবি

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। গতকাল রাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। ২১ টি হলে প্রস্তুত হচ্ছে ভোটগ্রহণের বুথ।

বুধবার (১০ সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সরেজমিনে ঘুরে দেখা যায়, হলগুলোতে বুথ প্রস্তুত করার জন্য শেষ সময়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ২১ টি কেন্দ্র মোট ২২৪ টি বুথে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তায় ১২০০ পুলিশ মোতায়েন থাকবে। নির্বাচনকলীন দিন এবং পরেরিন বিশ্ববিদ্যালয় প্রবেশের ১২ টি গেটই বন্ধ থাকবে। কেবল পরিচয়পত্র প্রদর্শন করে বৈধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

এদিকে নির্বাচনের শেষ দিনে সকাল থেকে প্রচার চালিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল, স্বতন্ত্র প্রার্থীদের স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট সমর্থিত প্যানেল সংশপ্তক পর্ষদ, প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশের প্যানেল সম্প্রীতির ঐক্য প্যানেলসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরাও। শেষ সময় বেশিরভাগ প্রার্থীকে মাঠে দেখা গেছে।

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচনে একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী।

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের