হোম > শিক্ষা

জিএস পদে শিবির প্রার্থীকে হারানো কে এই আম্মার

আতিকুর রহমান নগরী

ফল ঘোষণার সময় মায়ের পাশে বসে আছেন নতুন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জিএস পদে শিবিরের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়েছেন সালাউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি ভোট। প্রতিদ্বন্দ্বী শিবির প্যানেলের ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭টি ভোট। শিবিরের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে আলোচনায় চলে এসেছেন আম্মার।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ জনপ্রিয় আম্মার। জুলাই অভ্যুত্থানে রাবির অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করা আম্মার স্লোগান মাস্টার হিসেবে পরিচিতি পান।

তবে আন্দলনের পর দমে যাননি আম্মার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে ছিলেন সরব। কাজ করেছেন রাবি সংস্কার আন্দোলনের একজন প্রধান সংগঠক হিসেবে।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে সিনেমা নিয়ে কাজ করতেন। তখন রাজনৈতিকভাবে খুব একটা সরব ছিলেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই তাকে রাজনৈতিক সচেতন করে তোলে।

তবে চব্বিশের জুলাইয়ের আগেও তিনি ক্যাম্পাসে সক্রিয় ছিলেন। ক্যাম্পাস জীবনের শুরু থেকেই প্যালেস্টাইন মুভমেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় ইস্যুতে সরব ছিলেন।

পরে একটি চাকরিতে যোগ দেওয়ায় কিছু দিন ব্যাহত হয় তার কার্যক্রম। তবে জুলাইয়ে সে চাকরি ছেড়ে নেমে আসেন আন্দোলনে। এরপর থেকে তিনি সক্রিয় বিশ্ববিদ্যালয়ে। এই সক্রিয়তাই ক্যাম্পাসে তার জনপ্রিয়তার অন্যতম কারণ।

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রাবি প্রশাসন

শহীদ ওসমান হাদিকে নিয়ে ছাত্রদল নেত্রীর তাচ্ছিল্যপূর্ণ ও উপহাসমূলক পোস্ট

১১তম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন ইউজিসির

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী