হোম > শিক্ষা

হিট প্রকল্পের গবেষণা উপপ্রকল্প পুনর্মূল্যায়ন করছে ইউজিসি

স্টাফ রিপোর্টার

নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে কাজ সম্পন্ন করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নিশ্চিত করতে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন প্রথম ধাপের গবেষণা উপপ্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

উপপ্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নে সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি গবেষণার গুণগত মান ও অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাস্তবায়নাধীন কোনো উপপ্রকল্পে অস্পষ্টতা, বাস্তবায়নে জটিলতা কিংবা পরিকল্পনার ঘাটতি থাকলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও গবেষকদের সঙ্গে আলোচনা করে প্রকল্প পুনর্নকশা, বাজেট যৌক্তিকীকরণ, প্রয়োজনীয় উপকরণ নির্ধারণ এবং কাজের পরিধি ও সময়সীমা পুনর্বিন্যাসে সহযোগিতা করবে ইউজিসি। এ কাজে গবেষণা ব্যবস্থাপনা ও বাস্তবায়নে অভিজ্ঞ ব্যক্তিদেরও সম্পৃক্ত করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে গতকাল বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) হিট প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ছয়টি গবেষণা উপপ্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব কথা বলেন। বৃহস্পতিবার ইউজিসির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, হিট প্রকল্পের এটিএফ কম্পোনেন্টের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন গবেষণা উপপ্রকল্পগুলোর অগ্রগতি পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে। কোনো প্রকল্প বাস্তবায়নে সমস্যা দেখা দিলে শুধু প্রধান গবেষককে দায়ী না করে ইউজিসি ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে সমন্বিতভাবে সমস্যার কারণ চিহ্নিত করে সমাধানে এগিয়ে আসতে হবে।

যবিপ্রবির ছয়টি গবেষণা উপপ্রকল্পের অগ্রগতি পর্যালোচনা শেষে অধ্যাপক মামুন আহমেদ বলেন, প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হবে। যেসব প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের সংকট বা জটিলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়া হবে।

হিট প্রকল্পের নির্ধারিত কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে ইউজিসি নিবিড়ভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পের সফল বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকেও সর্বোচ্চ সহযোগিতা ও আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

সভায় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রকল্পের প্রধান গবেষক (পিআই), ইউজিসি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাবির প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক আব্দুল হালিম

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শেখ রাসেল কর্নার সরিয়ে ছাত্রদলের লোগো, হাবিপ্রবির হলে নতুন বিতর্ক

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬ বিভাগ খোলার প্রাথমিক অনুমোদন

ঢাবি হলের ফটক থেকে মুছে দেওয়া হলো শহীদ ওসমান হাদির নাম

শিবিরের সাথী থেকে এক বছর আগেই বহিষ্কার আম্মার, জানা গেল যেসব কারণ

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্টের সব কার্যক্রম বন্ধ ঘোষণা

৯ দিন ধরে অচল চুয়েট: প্রতিমন্ত্রীর রোষানলে পড়ায় টিকতে পারেননি উপাচার্য