হোম > শিক্ষা

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

মঙ্গলবার রাত ১২টায় টিএসসি সংলগ্ন রমনা কালি মন্দির গেটে বহিরাগত দুর্বৃত্তরা তাকে রক্তাক্ত অবস্থায় রেখে যায়, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে শাহরিয়ারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, রাতে সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহতের সহপাঠীরা বলছেন, রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন শাহরিয়ার। এ সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। একপর্যায় শাহরিয়ারকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় তারা। নিহতের ডান রানে বড় জখম রয়েছে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, এক ঢাবি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নে অনিয়মের অভিযোগ

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর