হোম > শিক্ষা

ডাকসুর ভোটার হলে কেমন প্রার্থীকে ভোট দিতেন, জানালেন ড. গালিব

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বলেছেন—ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) আমি যদি একজন ভোটার হতাম, তাহলে এই শেষের দিনগুলোতে যারা ভদ্রতা বজায় রাখতেন, কণ্ঠস্বর নরম রাখতেন ও ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখতেন—আমি তাদেরই ভোট দিতাম।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ড. মির্জা গালিব বলেন, ডাকসু নির্বাচন যত কাছাকাছি আসতেছে, ততই প্রার্থীদের নার্ভের ওপর চাপ বাড়তেছে। এই চাপের কারণে অনেকেই হয়তো সামনের দিনগুলোতে উল্টাপাল্টা আচরণ করতে পারেন। পজিটিভ প্রচারণার পরিবর্তে কেউ কেউ প্রতিপক্ষকে নিয়ে নেগেটিভ প্রচারণা বেশি করবেন।

তিনি বলেন—পরাজয়ের সম্ভাবনা সামনে আসলে, দেয়ালে পিঠ ঠেকে গেলে খুব অল্প মানুষই ভদ্র আচরণ করতে পারে।

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে জমজমাট প্রচারণা চলছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। আর স্বাধীনতার পর মাত্র সাতবার হয় ডাকসু নির্বাচন। যার মধ্যে সবশেষ ভোটগ্রহণ হয় ২০১৯ সালে।

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য