হোম > শিক্ষা

ঢাবির 'ব্যবসায় শিক্ষা' ইউনিটে পুনরায় ভর্তি পরীক্ষা ১৭ মে

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়া হবে আগামী ১৭ মে।

আদালতে নির্দেশনার ভিত্তিতে বুধবার সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুনরায় অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় শুধু বহুনির্বাচনী অংশ (এমসিকিউ) নেয়া হবে। সেদিন বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উচ্চ মাধ্যমিকে যে সকল শিক্ষার্থীর ব্যবসায় শিক্ষা শাখা ছিল শুধু তারাই এই পরীক্ষা অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশ নেয়া যে সকল শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখা ছিল তাদের ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় প্রকাশ করা হবে।

উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার 'ব্যবসায় শিক্ষা' ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে 'ব্যবসায় শিক্ষা' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি অফিসের তথ্যমতে, এবছর 'ব্যবসায় শিক্ষা' ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৯ জন ভর্তিচ্ছু আবেদন করেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়ন প্রায় ৪০ জন পরীক্ষার্থী।

তবে প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় পুনরায় পরীক্ষার নেওয়ার জন্য গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন দেন এক পরীক্ষার্থী। এতে ফল না পেয়ে রিট করেন ওই শিক্ষার্থী। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৯ মার্চ হাইকোর্ট কয়েকটি বিষয়ে রুল দেন। রুলে এমসিকিউ পরীক্ষা পুনরায় নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়। একই সঙ্গে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন।

বোরবার নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই সিদ্ধান্ত দেন। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই পুনরায় নেয়া হবে পরীক্ষাটি।

এমএস

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী