হোম > শিক্ষা

টিএসসিতে ‘আজাদীর ইশতেহার’ ডকুমেন্টারির প্রিমিয়ার

স্টাফ রিপোর্টার

সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ প্রযোজিত এবং চলচ্চিত্র নির্মাতা আহমেদ সালেকীন পরিচালিত ‘আজাদীর ইশতেহার’ ডকুমেন্টারিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ডকুমেন্টারিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক লতিবুল ইসলাম শিবলী বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এটিই প্রথম এবং মৌলিক কাজ। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্যে সবাইকে এক থাকার এবং বিভিন্ন সৃষ্টিশীল কাজে এগিয়ে আসার জন্যে তিনি সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের উপানুষ্ঠানিক ও জীবনব্যাপী শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. শেখ মনির উদ্দিন এবং সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের প্রজেক্ট পরিচালক মোহাম্মদ কাওসার আহমেদ।

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

রমজানে নিম্নমানের খাবার বেশি দামে খাচ্ছেন শিক্ষার্থীরা

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ইউট্যাবের

ঢাকা কলেজ ছাত্রশিবিরের ইফতার মাহফিল, অংশ নিলেন হাজারো শিক্ষার্থী

ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জাহিদ, সম্পাদক তানভীর