হোম > শিক্ষা

শিক্ষকরা কবে ফেব্রুয়ারির বেতন পাবেন, জানাল মাউশি

আমার দেশ অনলাইন

এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাননি বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী। গত মঙ্গলবার তাদের বেতনের অনুমোদন হলেও অর্থ ছাড় হয়নি। ফলে শিক্ষক ও কর্মচারীরা বেতন পাননি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্কুল-কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের অনুমোদন দেওয়া হয়।

পরবর্তী সময় এ সংক্রান্ত তথ্য আইবাস-এ পাঠানো হয়। তবে আজ রোববার বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত আইবাস থেকে বেতন ছাড় হয়নি। ফলে অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে টাকা না পৌঁছানোর কারণেই মূলত শিক্ষকরা এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাননি।

মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, ‘আইবাস থেকে বেতনের তথ্য ছাড় হয়নি। শিক্ষকদের বিষয়টি আমাদের মাথায় আছে। তবে টেকনিক্যাল কারণে বেতন ছাড়ে বিলম্ব হয়েছে।’

আজকের মধ্যেই বিষয়টি সমাধান হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার