হোম > শিক্ষা

আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ শনিবার। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৮ সালের ৩ ডিসেম্বর সর্বসম্মতভাবে শিক্ষা যে শান্তি ও উন্নয়নের মূল ভিত্তি—এই স্বীকৃতি দিয়ে ২৪ জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস ঘোষণা করে। সেই থেকে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন (বিএনসিইউ) ও ইউনেস্কো ঢাকা যৌথভাবে দিবসটি পালন করে আসছে। প্রতি বছর ইউনেস্কো একটি বৈশ্বিক শিক্ষাবিষয়ক প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। এবারের প্রতিপাদ্য: ‘দ্য পাওয়ার অব ইয়ুথ ইন কো-ক্রিয়েটিং এডুকেশন’।

আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ শনিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনসিইউ। সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ও বিএনসিইউ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন হেড অব অফিস অ্যান্ড ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ সুজান ভাইজ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বিএনসিইউর ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবভীনা মনীর চিঠি।

বিএনসিইউ সূত্র জানায়, দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২০ জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে তরুণ-যুবাদের অংশগ্রহণে এক মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন। এই প্রাণবন্ত সংলাপ তরুণদের কণ্ঠ শোনার এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে। আজ শনিবার আন্তর্জাতিক শিক্ষা দিবসের আলোচনায় তরুণ প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বেসরকারি স্কুল-কলেজে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন দাবি অভিভাবকদের

নিউজিল্যান্ডে বাড়ল কাজের সুযোগ, নতুন ভিসা ১৬ নভেম্বর

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই