হোম > শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, পেয়েছেন ৯১.২৫

স্টাফ রিপোর্টার

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত নামে এক ভর্তিচ্ছু।

প্রকাশিত ফলাফলে জানা যায়, জাহাঙ্গীর আলম শান্তর রোল নম্বর ২৪১৩৬৭১। তার পরীক্ষার কেন্দ্র ছিল রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫।

রোববার বিকেল পৌনে ৫টার দিকে এ ফল প্রকাশ করা হয়। এবার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

জাহাঙ্গীর আলম শান্তর গ্রামের বাড়ি নরসিংদী। তিনি এসএসসিতে নরসিংদীর বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পান। আর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এ বছর গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।

এবারের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১)। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯) জন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন।

ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬ দশমিক ৫৭), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭)।

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন ইউজিসির

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল