হোম > শিক্ষা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শাবিতে দোয়া ও ইফতার মাহফিল

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের একাংশের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে আয়োজিত এ ইফতার মাহফিল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং মরহুম নেত্রীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় ছাত্রদলের সিনিয়র সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি তাঁর রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং রুহের মাগফিরাত কামনায় সবাইকে দোয়ায় শরিক হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে শিক্ষাঙ্গণে ইতিবাচক ছাত্ররাজনীতি চর্চা করতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আদর্শ ও নীতিনিষ্ঠ ছাত্ররাজনীতির মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহ পরান, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, আফফান, মো. মোস্তাকিন ইসলাম ও হারুন অর রশিদ রাসেল, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, প্রচার সম্পাদক মকবুল হোসেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক মো. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: ববি

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে

শিক্ষাকে আনন্দময় করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর