হোম > শিক্ষা

এইউবিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ও জুলাই স্মরণসভা

স্টাফ রিপোর্টার

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ও জুলাই স্মরণসভা’।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবির উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খানসহ কোষাধ্যক্ষ ড. মো. নুরুল ইসলাম, রেজিস্ট্রার, সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক—শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের বক্তব্য পর্বে বক্তারা ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী ছাত্র—জনতার আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন এবং সেই সময়কার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।

তারা বলেন, তৎকালীন স্বৈরাচার সরকারের বর্বর হত্যাযজ্ঞ ও দমননীতির বিরুদ্ধে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিবাদ ছিল ইতিহাসে অনন্য।

অনুষ্ঠানে উপাচার্য অন্যান্য অতিথি শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের নিয়ে জুলাই বিপ্লবে এইউবির অংশগ্রহণের প্রামাণ্য দলিল ৩৬ জুলাই শিরোনামের বুকলেটের মোড়ক উন্মোচন করেন। এছাড়াও জুলাই বিল্পবের ৩৬ দিনের ঘটনা পর্বেই নাটিকার মাধ্যমে উপস্থাপন করেন। এইউবি শিক্ষার্থীদের— প্রস্তুতকৃত ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে তৈরি জুলাই স্মরণে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনীতে করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। যেখানে তুলে ধরা হয় আন্দোলনকালীন সময়ে সংঘটিত রাষ্ট্রীয় দমন—পীড়নের বাস্তবচিত্র।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী