হোম > শিক্ষা

চাকসু নির্বাচনে প্রার্থী হচ্ছেন না রাফি

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থী হচ্ছেন না গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।

পোস্টে রাফি উল্লেখ করেন, তিনি রাজনীতির মাঠে নতুন এবং অতীতে কখনো সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। একজন নবীন কর্মী হিসেবে শেখার চেষ্টা করছেন এবং ব্যক্তিগত সিদ্ধান্তের পাশাপাশি সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করেই এবার নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে তার অনেক সিনিয়র, জুনিয়র ও ঘনিষ্ঠজন নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে। এ ছাড়া অন্য কোনো কারণ নেই, কোনো রাজনৈতিক চাপের প্রশ্নও ওঠে না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই নেওয়া সিদ্ধান্ত। রাফির ভাষায়, নির্বাচনে না দাঁড়ালেও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো আন্দোলন-সংগ্রামে তিনি আগের মতোই সক্রিয় থাকবেন। আপাতত সাংগঠনিক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়া এবং সংগঠনকে শক্তিশালী করাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাফি বলেন, তাদের দেওয়া উৎসাহ ও সাহস তাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি স্বীকার করেন, মানুষ হিসেবে ভুল হতেই পারে, তবে আলোচনা-সমালোচনার মধ্য দিয়েই নিজেকে সংশোধন করে নতুন করে এগিয়ে যেতে চান।

সুইসাইড নোটে শিক্ষকদের অভিযুক্ত করে নিখোঁজ জাবি শিক্ষার্থী

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

দেশের সমস্যা সমাধানে প্রযুক্তি কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ছাত্রশিবিরের চার দফা দাবি