হোম > শিক্ষা

‘লাইলাতুল গুজব’ লিখে কী বোঝালেন উমামা

আতিকুর রহমান নগরী

উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে দুই শব্দের এক রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন।

মঙ্গলবার সারাদিন ভোট গ্রহণ শেষে রাতে গণনাকালে তিনি এই স্ট্যাটাস দেন।

তিনি লেখেন, ‘লাইলাতুল গুজব।’ তিনি এই স্ট্যাটাসে কি বুঝাতে চেয়েছেন তা নিয়ে কমেন্ট সেকশনে নানাজন মন্তব্য করছেন।

এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার কিছু পরপরই তার ফেসবুক অ্যাকাউন্ট ডিসঅ্যাবল হয়ে যায়। অবশ্য এর কিছু পরেই তিনি তা ফিরে পান। বিষয়টি নিশ্চিত করে একই আইডিতে তিনি লিখেন, ‘ভোট গ্রহণের শেষ সময়ে রিপোর্টিংয়ের ফলে আমার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গিয়েছিল। অনেক চেষ্টার পর কিছুক্ষণ আগে আইডি ফেরত পেয়েছি।

এর আগে দুপুরে ভোট চলাকালীন সময়ে স্বতন্ত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর অব্যবস্থাপনা এবং প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন, আমাদের পোলিং এজেন্টদের স্থান পরিবর্তন করা হয়েছে। মেয়েদের হলের জন্য মনোনীত এজেন্টদের ছেলেদের হলে এবং ছেলেদের হলের এজেন্টদের মেয়েদের হলে বদলি করা হয়েছে।

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের