হোম > শিক্ষা

বাকৃবি অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টার দিকে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা। রোববার রাত ৭টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

জানা যায়, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। আন্দোলন চলাকালে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে লাঠিসোটা হাতে বহিরাগত দুর্বৃত্তরা নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মিলনায়তনের তালা খুলে ভেতরে ৮ ঘন্টা যাবৎ আটকে থাকা শিক্ষকদের বের করে আনে।

বিদেশে অবস্থানরত গবেষকরাও বাংলাদেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নে কাজ করছেন

জকসুর ক্রীড়া সম্পাদকের পদত্যাগপত্র জমা, ‘গৃহীত হয়নি’ জানালেন ভিপি

হাওরে আগাম বন্যায় ফসল রক্ষায় স্বল্পমেয়াদি ধানই ভরসা

আইকিউএসি’র আয়োজনে রাবিতে বিশ্ব মেধাসম্পদ দিবস পালন

দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে নোবিপ্রবি

রাবিপ্রবি ছাত্রদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা কলেজ কালচারাল ক্লাবের উদ্যোগে ‘লিট এ্যান্ড ক্যাম’ ফেস্ট অনুষ্ঠিত

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিলেন জবি ছাত্রদল

পরিকল্পিতভাবে পরীক্ষায় অনুপস্থিত ২৭ শিক্ষার্থীর সবাই ফেল

জবিতে ক্রীড়া সম্পাদককে চড়, অভিযুক্ত নেলী সাময়িক বহিষ্কার