হোম > শিক্ষা

সরকারি পলিটেকনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষা চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। চলতি ২০২৫-২৬ শিক্ষা বর্ষ থেকেই এই ভর্তি পরীক্ষা নেয়া হবে। এজন্য একটি ভর্তি নীতিমালা চূড়ান্ত করছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

সোমবার সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান সচিব ড. খ খ কবিরুল ইসলাম।

তিনি বলেন, 'এতদিন ভর্তি পরীক্ষায় না থাকায় কোয়ালিটি শিক্ষার্থী নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ঝরে পড়ার হারও বাড়ছে। তাই এবার থেকে ভর্তি পরীক্ষা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।'

সচিব আরও জানান, 'বুয়েটের তত্ত্বাবধানে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেয়া হবে। এর মধ্যে ৭০ নম্বরের লিখিত এমসিকিউ পরীক্ষা এবং বাকি ৩০ নম্বর থাকবে জিপিএ-এর ভিত্তিতে।'

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন

নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

মুজিব বেঁচে থাকলে বাংলাদেশে এখনো ৪টি পত্রিকা থাকতো

জাবিতে জুলাই হামলা: ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি

গোপনে বিয়ে, স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন

মাদকসেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

জাবিতে জুলাই আন্দোলনে হামলার মদতদাতা শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে শাস্তি

শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী