হোম > শিক্ষা

মুচলেকায় বামপন্থী দুই ছাত্র নেতাকে ছাড়ালেন ছাত্রদল সভাপতি

প্রতিনিধি, শাবিপ্রবি

মুচলেকা দিয়ে দুই ছাত্র ইউনিয়ন নেতাকে থানা থেকে ছাড়িয়ে এনেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদলের সভাপতি রাহাত জামান। তিনি শাখার সংগঠক ইংরেজি বিভাগের মোহাম্মদ জুবায়ের আহমেদ জুয়েল ও গণিত বিভাগের শান্ত তালুকদারকে থানা থেকে ছাড়িয়ে নেন।

গত ৪ নভেম্বর সিলেটে চলমান রিকশা শ্রমিক আন্দোলন দমন, শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর জানা যায়, শান্ত তালুকদারের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নির্ধারিত ছিল পর দিন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যখন কোনো সমাধান হচ্ছিল না তখন মধ্যরাতে রাহাত জামান থানায় উপস্থিত হয়ে হাজত থেকে তাদের জামিনে মুক্ত করে আনেন।

এ বিষয়ে রাহাত জামান বলেন, প্রথমেই তারা সাস্টিয়ান। আগামীকাল তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আমাদের দায়িত্ব হলো যে কোনো শিক্ষার্থী, যেই মতাদর্শেরই হোক না কেন, যেন ভোগান্তির শিকার না হয় তা নিশ্চিত করা। তাই আমি নিজে থানায় গিয়ে অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলে জামিনের ব্যবস্থা করি।

তিনি আরও বলেন, তাদের ছাড়তে দেরি করায় আমি অফিসার ইনচার্জকে স্পষ্ট বলেছি তাদের ছাড়া আমি ফিরব না। শেষ পর্যন্ত রাতেই তাদের মুক্তি নিশ্চিত করি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে