হোম > শিক্ষা

হল প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ শামীমের, প্রাধ্যক্ষ বলছেন ভিত্তিহীন

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলে প্রজেকশন মিটিং না করতে পারার জন্য হল প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। তবে হল প্রশাসন বলছে, তাদের কাছে শামীমের কোনো আবেদন জমা পড়েনি।

রোববার নিজস্ব ফেসবুক ওয়ালে এক পোস্টে শামীম হোসেন অভিযোগ করেন যে, আবেদন করেও তিনি প্রজেকশন মিটিংয়ের অনুমতি পাননি। তিনি ওই পোস্টে ৫ সেপ্টেম্বর তারিখ সংবলিত একটি আবেদনপত্রের ছবিও সংযুক্ত করেন।

কিন্তু হল অফিস সূত্রে জানা যায়, শামীম হোসেন বা তার পক্ষ থেকে এ ধরনের কোনো আবেদন জমা পড়েনি। আবেদন জমা পড়লে অন্য প্রার্থীদের মতো তাকেও প্রজেকশন মিটিংয়ের সুযোগ দেওয়া হতো বলে নিশ্চিত করেছে প্রশাসন।

shamim

এ বিষয়ে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা সুলতানা বলেন, “যিনি এমন অভিযোগ করছেন, আমরা উনার আবেদনটা পাইনি। আমাদের হল অফিসের কেউই উনার আবেদন রিসিভ করেনি। আবেদন জমা পড়লে অবশ্যই সুযোগ দেওয়া হতো।”

তিনি আরও বলেন, “সম্ভবত কোনো ‘কমিউনিকেশন গ্যাপ’ হয়েছে। প্রত্যেক প্রার্থীই নিজে আসেনি, কারো মাধ্যমে আবেদন পাঠিয়েছে। উনি যাকে পাঠিয়েছিলেন, তার মাধ্যমেই হয়তো আবেদন জমা পড়েনি।”

প্রাধ্যক্ষ জানান, আবেদন জমা পড়লে শামীম হোসেনও অন্যদের মতো প্রজেকশন মিটিং করতে পারতেন। এমনকি একই দিনে একাধিক প্রার্থীকে অনুমতিও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাংবাদিকদের হল অফিসে সরাসরি গিয়ে বিষয়টি যাচাই করার আহ্বান জানান তিনি।

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের