হোম > শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ১ লাখ ৩১ হাজার ৭২৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন। পাসের হার ৪৫.৬২ শতাংশ।

রোববার বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির যাবতীয় কাজ শেষ করতে হবে।

এছাড়া বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির অনলাইন আবেদনের বিষয়ে বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশ হবে।

জানা যায়, কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর ১টি আসনের জন্য ২৫ জন (২৫ দশমিক ১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

ভর্তি পরীক্ষায় অংশ নেয়া আবেদনকারী শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইলফোনেও এসএমএস বার্তায় ফল জানিয়ে দেয়া হবে। আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে ফলাফল পাঠানো হবে।

দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। আর ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন ইউজিসির

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল