হোম > শিক্ষা

দুই দিন পেছালো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই দশক পূর্তি উৎসব

প্রতিনিধি, জবি

দুই দশক পূর্তির উৎসব হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে ২২ অক্টোবর। মূলত ২০ অক্টোবর শ্যামাপূজা ও সরকারি ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান দুই দিন পিছিয়ে নেওয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

উপাচার্য বলেন, এবারের বিশ্ববিদ্যালয় দিবস যথাযথ আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হবে। যেহেতু ২০ অক্টোবর শ্যামাপূজা ও সরকারি ছুটি, তাই ওই দিন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত অ্যাকাডেমিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের ২০ অক্টোবর দুই দশক পূর্ণ করছে।

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন ইউজিসির

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা