হোম > শিক্ষা

আজ থেকে ক্লাস ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ শুরু

জবিতে অবস্থানের পাশাপাশি নতুন কর্মসূচি

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

গতকাল রোববার সকাল থেকে উপাচার্য ভবনের সামনে তারা এ কর্মসূচি শুরু করে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অব্যাহত রাখে।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। একই সঙ্গে আজ সোমবার থেকে নতুন কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ শুরু হবে।

এর আগে গত ১৯ আগস্ট থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করে। সাপ্তাহিক ছুটির দুই দিন আন্দোলন স্থগিত থাকলেও রোববার থেকে ধারাবাহিকভাবে চলছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধেও স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশ, ইসলামিক ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব শাহিন মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা দুটি দাবি— জকসু ও বৃত্তি নিয়ে আন্দোলন করছি। অথর্ব প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। দু-একদিনের মধ্যে শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, প্রশাসন এখন পর্যন্ত সম্পূরক বৃত্তি নিয়ে কোনো অবস্থান জানায়নি। এমনকি গত মঙ্গলবার সিন্ডিকেট সভা হওয়ার পরও জকসুর নীতিমালা ইউজিসিতে পাঠানো হয়নি। এই প্রশাসনের ওপর আমাদের কোনো আস্থা নেই। তাই আজ থেকে অবস্থান কর্মসূচির পাশাপাশি ক্লাস ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করব।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার