হোম > শিক্ষা

জাবিতে প্রথমবারের মতো ইসলামি বইমেলা শুরু

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী পাঠাগারের (জাবিইপা) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান মেলার উদ্বোধন করেন।

‘জাবিইপা বইমেলা-২০২৫’ শিরোনামে আয়োজিত এ মেলা চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বইমেলায় কোরআন, হাদিস, সিরাত, ইসলামি সাহিত্য, ইতিহাস, গবেষণা, আত্মোন্নয়ন, শিশুসাহিত্যসহ বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ শতাধিক বিষয়ের বই প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে।

মেলায় মোট ১৯টি পাবলিকেশনের স্টল বসেছে। এ ছাড়া থাকবে লেখক-পাঠক আড্ডা, কুইজ প্রতিযোগিতা, বই প্রদর্শনী, দাওয়াহ ক্যাম্পেইন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জ্ঞানের জগৎ অনেক বিস্তৃত, আর সেই জগতে প্রবেশের সবচেয়ে সহজ পথ হচ্ছে বই। এ ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের জ্ঞানচর্চার প্রতি আগ্রহী করে তোলে। শিক্ষার্থীরা পাঠ্যসূচির বাইরের বইও পড়ুক, যাতে তারা চিন্তাশীল, মানবিক ও বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

রমজানে নিম্নমানের খাবার বেশি দামে খাচ্ছেন শিক্ষার্থীরা

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ইউট্যাবের

ঢাকা কলেজ ছাত্রশিবিরের ইফতার মাহফিল, অংশ নিলেন হাজারো শিক্ষার্থী