হোম > শিক্ষা

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

স্টাফ রিপোর্টার

আগামী ৫ জুলাইয়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল অফিসের ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাগাদ করতে পুনরায় নির্দেশনা দেয়া হয়েছে। এ কার্যক্রম শেষ করে নির্ধারিত গুগল ফরমে অধিদপ্তরকে অবহিত করতেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার সংস্থাটির এ সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয়ের সব পরিচালক ও বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব আঞ্চলিক উপ-পরিচালককে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নের অধীন ওয়েবসাইট চালু আছে তাদের প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে না। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি বা হালনাগাদকরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

চিঠিতে আরো বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক, অফিসগুলোর ওয়েবসাইটের বর্ণিত কন্টেন্টগুলো জরুরি ভিত্তিতে হালনাগাদ করা প্রয়োজন।

এমতাবস্থায়, আগামী ৫ জুলাইয়ের মধ্যে এ অধিদপ্তরের আওতাধীন অফিসগুলো ‘আঞ্চলিক কার্যালয়, জেলা, উপজেলা, থানা’ এবং ‘সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করে গুগলফর্ম লিংকে তথ্য দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।

এএস

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার