হোম > শিক্ষা

শিক্ষকদের গ্রহণযোগ্যতা অর্জন ও সততা বজায় রাখার আহ্বান ইউজিসির

স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হওয়ার চেয়ে শিক্ষকদের নিজেদের গ্রহণযোগ্য করে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির রেক্টর প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

বৃহস্পতিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে আয়োজিত দ্বিতীয় ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হওয়ার নানা উপায় থাকলেও একজন শিক্ষকের জন্য শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন এবং মানসিক সততা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক নিজেকে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা সহজ হয় এবং শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর সম্পর্ক তৈরি হয়। শিক্ষার্থীরা শিক্ষককে কীভাবে গ্রহণ করছে, সে বিষয়ে সচেতন থাকার ওপরও তিনি গুরুত্ব দেন। পাশাপাশি শিক্ষার্থীদের জীবন পরিবর্তনে শিক্ষকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, বিভাগ পরিচালনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ জরুরি। একই সঙ্গে জ্ঞান সৃষ্টির জন্য শিক্ষকদের মধ্যে বই পড়ার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

প্রশিক্ষণে দেশের ৩৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় ছয়জন প্রশিক্ষণার্থীকে ইউজিসি চেয়ারম্যানস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, চাহিদা ও ফলাফলভিত্তিক পাঠক্রম প্রণয়ন, আধুনিক শিক্ষাদান কৌশল, গবেষণা, প্রকল্প ও অফিস ব্যবস্থাপনা, সরকারি নিরীক্ষা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য তহবিল সংগ্রহসহ নানা বিষয়ে এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকেরা গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করেছেন। তিনি ইউজিসির এই সময়োপযোগী প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, কোর্স পরিচালক প্রফেসর ড. সিরাজুল ইসলাম এবং প্রফেসর ড. জহির রায়হান বক্তব্য দেন। অনুষ্ঠানে ইউজিসি, বাউবি ও হিট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডুয়েটে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উদযাপিত

একটি বড়দলের নেতা ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে: সাদিক কায়েম

গ্রন্থাগারে পাঠকশূন্যতা তলানিতে পাঠাভ্যাস

অপেশাদার কাজে ৯৩ শতাংশ শিক্ষক, নেতিবাচক প্রভাব প্রাথমিক শিক্ষায়

রাজশাহী-২ ভোটারদের নিয়ে জরিপ প্রকাশ, এগিয়ে জামায়াত

আসছে নতুন শিক্ষা আইন, মতামত গ্রহণ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত

জবিতে দিনভর বিক্ষোভের পর মন্দির ‘উদ্বোধন’ শিক্ষার্থীদের

জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার বিচার চায় ইনকিলাব মঞ্চ

জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে সনাতন শিক্ষার্থীদের অবস্থান

সরকারের শেষ সময়ে নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ