হোম > শিক্ষা

পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ তার পদ থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অর্পিত দায়িত্ব পালন করতে পারছেন না বলে উল্লেখ করেন ড. ফায়েজ।

আজ সোমবার (১৬ মার্চ) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র জমা দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে ড. ফায়েজ জানান, তার বর্তমান শারীরিক অবস্থা তাকে কমিশনের প্রশাসনিক কার্যাবলি সচল রাখতে বাধা দিচ্ছে। এমতাবস্থায় মানবিক ও শারীরিক দিক বিবেচনায় নিয়ে তাকে যেন চেয়ারম্যানের পদ থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়, সে জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি ইউজিসি চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন। ছয় মাসেরও কম সময়ের মাথায় অসুস্থতাজনিত কারণে তাকে এই সিদ্ধান্ত নিতে হলো। মন্ত্রণালয় থেকে তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ড. এস এম এ ফায়েজ ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগে শিক্ষকতা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ শিক্ষকতাজীবনে তিনি বিভাগীয় চেয়ারম্যান ও ডিন হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য (২০০২-২০০৯) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ষষ্ঠ চেয়ারম্যান (১৯৯৩-১৯৯৮) ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি ইউজিসি চেয়ারম্যান পদে নিয়োগ পান।

মেহেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

অর্থছাড় জটিলতায় আটকে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গ্রন্থাগার নির্মাণ

রাকসুর মেয়াদ শেষ প্রায়, কার্যকর হয়নি সিনেট

ঢাকার ৪১৬ বছরে জবির বর্ণাঢ্য শোভাযাত্রা

জবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-রাজু

চাকসুর মেয়াদ শেষে নতুন নির্বাচনের রোডম্যাপ চায় ছাত্র সংগঠনগুলো

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হলেন ইমদাদুল হুদা

যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি

চবিতে বিএনপি সরকারের ১৮০ দিনের পূর্তি উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

বাউবির এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ