হোম > শিক্ষা

শিক্ষামন্ত্রীর সঙ্গে আইরিন খানের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষা সংস্কারে সহযোগিতার আহ্বানা

স্টাফ রিপোর্টার

শিক্ষামন্ত্রীর সঙ্গে আইরিন খানের সৌজন্য সাক্ষাৎ । ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান।

রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শিক্ষার উন্নয়নে সরকার গৃহীত পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতিসংঘের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া এ দেশের শিক্ষার উন্নয়নে জাতিসংঘের ভূমিকারও প্রশংসা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছি। মন্ত্রী বাংলাদেশের শিক্ষার সংস্কারে যেসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সেগুলোতে সহযোগিতার জন্য জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির প্রতি আহ্বান জানান।

আইরিন খান দেশের শিক্ষার উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরো বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়। এ দেশের শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশে সাফল্যের সঙ্গে এই সেক্টরে কাজ করছে।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ

অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে আদালতে ৩ জনের স্বীকারোক্তি

তিন দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে ইউজিসি

কওমি মাদরাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ

পরিবর্তন হল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, প্রজ্ঞাপন জারি

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই