হোম > শিক্ষা

পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার নতুন সিলেবাসের পত্রকোড ২১২১০৯ (ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক)-এর স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সময়সূচি ছড়িয়ে পড়েছে। প্রচারিত ওই সময়সূচিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।

শনিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো সময়সূচি দেখে শিক্ষার্থী বা সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হলে তা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হবে।

চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন ইউজিসির

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ইতিহাস শিক্ষা দিতে নীতিনির্ধারকদের প্রশিক্ষণ দিল ইউনেস্কো