হোম > শিক্ষা

ড্যাফোডিলে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু

আতিকুর রহমান নগরী

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রকৌশল অনুষদের অধীনে ডিপার্টমেন্ট অব রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (আরএমই) নামে নতুন বিভাগ চালু করেছে।

শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হাবিব কাজল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

স্প্রিং-২০২৬ সেমিস্টার থেকে বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত ব্যাচেলর অব সায়েন্স ইন রোবোটিক্স অ্যান্ড ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু হচ্ছে। এটি একটি ভবিষ্যৎমুখী প্রোগ্রাম, যা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে ইনোভেশন, অটোমেশন এবং ইন্টেলিজেন্ট সিস্টেমের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য ডিজাইন করা হয়েছে।

রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক শিক্ষার্থীদের রোবোটিক্স, ইলেকট্রনিক্স, মেকানিক্স, কন্ট্রোল সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এমবেডেড কম্পিউটিংয়ের সমন্বয়ে অত্যাধুনিক জ্ঞান এবং বাস্তব জগতের দক্ষতা প্রদান করবে। ৪ বছরের এই কোর্সে রয়েছে ১৫৪ ক্রেডিট।

এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ২.৫ জিপিএ এবং পদার্থবিদ্যা, গণিত ও ইংরেজিতে ন্যূনতম ‘সি’ গ্রেডসহ বিজ্ঞান বিভাগ থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

পাঁচটি ও-লেভেল বিষয় এবং কমপক্ষে দুটি এ-লেভেল বিষয় সম্পন্ন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এই ৭টি বিষয়ের মধ্যে আবেদনকারীদের যথাক্রমে ন্যূনতম ৪টি ‘বি’ গ্রেড এবং ৩টি ‘সি’ গ্রেড থাকতে হবে। আবেদনকারীদের ও-লেভেল এবং এ-লেভেল উভয় ক্ষেত্রেই পদার্থবিদ্যা ও গণিত থাকতে হবে।

বৈশ্বিক ক্রেডিট ট্রান্সফার সৃযোগ: বিশ্বব্যাপী ৬০০ টিরও বেশি অংশীদার বিশ্ববিদ্যালয়ের সাথে ক্রেডিট ট্রান্সফার এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের সুবিধা রয়েছে।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার