হোম > শিক্ষা

ছাত্রদলের ভোট বয়কট নিয়ে যা বললো জাবি শিবির

স্টাফ রিপোর্টার

বিভিন্ন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়েছে জাকসুর ছাত্র শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। তিনি বলেন, ভোট বয়কট ছাত্রদলের গণতান্ত্রিক অধিকার।

এর আগে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট চলার কথা। কিন্তু তার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিলো ছাত্রদলের প্যানেল। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২, ছাত্রী ৫ হাজার ৮১৭।

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয়

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

বার্জার পেইন্টস-খুবির আয়োজনে ‘আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত