হোম > শিক্ষা

ভোট শুরুর আগেই কেন্দ্রগুলোতে উপস্থিত বিপুল সংখ্যক শিক্ষার্থী

প্রতিনিধি, ঢাবি

সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ভোট কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই ভোর থেকে কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে অংশগ্রহণ করছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের হলগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী তাসলিমা বেগম ভোট দেওয়ার জন্য অপেক্ষা করে আছেন বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আমরা ডাকসু নির্বাচনের জন্য আশাবাদী ছিলাম। গত কয়েক মাস ধরে প্রচার-প্রচারণা কার্যক্রমসহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে আমরা ডাকসু নির্বাচনের জন্য আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। আমি যোগ্য প্রার্থীকে আমার ভোটটা দিতে চাই তাই। সকাল সকাল আমি ভোটকেন্দ্রে চলে এসেছি যাতে আমার ভোটটা আমি নিরাপদে দিতে পারি।

হাজী মোহাম্মদ মুহসিন হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম সকাল সকাল ভোট কেন্দ্রে যাচ্ছেন।

তিনি বলেন, আমি আমার জীবনের প্রথম ভোটাধিকারটি যথাযথভাবে প্রয়োগ করতে চাই। যোগ্য প্রার্থীকে ভোট দিতে আমি সকাল সকাল কেন্দ্রে উপস্থিত হচ্ছি।

জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত

জবিতে দুই দিনব্যাপী বৈশাখী মেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাংলাদেশ-চীনের সামুদ্রিক সহযোগিতা জোরদারে এমওইউ স্বাক্ষর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

নববর্ষকে বরণ করতে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি দখল নিতে নানা অপতৎপরতা

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর বিঝু উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয়, পুতিনকে জানালেন ইরানের প্রেসিডেন্ট

নববর্ষ উদযাপনে প্রস্তুত চারুকলা, ১৪ এপ্রিল সকাল ৯টায় শুরু শোভাযাত্রা