হোম > শিক্ষা

ভোট গ্রহণের সময় শেষ হলেও কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে সকাল থেকে গ্রহণের কার্যক্রম চলছে। শুরুর দিকে কেন্দ্রগুলো ভোটার শূন্য থাকলেও শেষ সময়ে এসে কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন প্রত্যক্ষ করা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা বারোটা পর্যন্ত ভোট কেন্দ্রগুলো অনেকটাই ভোটার শূন্য থাকলেও এরপর থেকে ভোটারদের উপস্থিতি বেড়েছে।

বিশেষ করে ১ হাজার করে ভোটার থাকা ৬টি কেন্দ্রে বেলা দুইটা থেকে দীর্ঘ লাইন প্রত্যক্ষ করা গেছে।

লাইনে দাঁড়িয়ে থাকা একজন ভোটার বলেন, খুবই উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেখে আমরা উচ্ছ্বাসিত।

এদিকে কাজী নজরুল ইসলাম হল, ২১ নং হল ও শহীদ তাজউদ্দীন আহমেদ হল কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রতিটি হল কেন্দ্রে প্রায় দুই শতাধিক করে ভোটারের উপস্থিতি দেখা গেছে। এদের ভোট গ্রহণ করতে পেরিয়ে যাবে ভোটের জন্য নির্ধারিত সময়।

কয়েকটি হলে কেন্দ্রের রিটার্নিং অফিসারদের সাথে কথা বলে জানা যায়, যারা ৫টার মধ্যে যারা লাইনে থাকবে তাদের ভোট নেওয়া হবে যত সময়ই লাগুক।

এই প্রতিবেদন লেখা সময় পাঁচটা বেজে দশ মিনিট। এখনো কাজী নজরুল ইসলাম কেন্দ্রের বাইরে দুই শতাধিক ভোটার লাইন ধরে থাকতে দেখা গেছে।

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয়

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

বার্জার পেইন্টস-খুবির আয়োজনে ‘আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত