হোম > শিক্ষা

গাজায় ঢাবি শিক্ষার্থী আনাসের পরিবারের সদস্য হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঢাবি সংবাদদাতা

ফিলিস্তিনের গাজায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আবু আনাসের পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি সংলগ্ন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা 'ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক', 'আমেরিকা মুর্দাবাদ', 'ফিলিস্তিন মুক্ত করো, সেনাবাহিনী প্রেরণ করো', 'তুমি কে, আমি কে?- ফিলিস্তিন, ফিলিস্তিন', ইত্যাদি স্লোগান দিতে থাকেন ।

সমাবেশে ঢাবির ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, আরব শাসকদের বিশ্বাসঘাতকতা ও মুসলিম বিশ্বের নীরবতা আজকের গাজায় চলমান গণহত্যার অন্যতম প্রধান কারণ। ক্ষমতা টিকিয়ে রাখতে তারা সাম্রাজ্যবাদীদের সঙ্গে আঁতাত করেছে। তারা প্রকৃতপক্ষে এই গণহত্যার নীরব সহযোগী। এখন সময় এসেছে বুঝে নেওয়ার যে ফিলিস্তিনের মুক্তি ও নিরাপত্তা কেবল শক্তিশালী সামরিক হস্তক্ষেপেই সম্ভব।

তিনি আরও বলেন, এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারসহ বিশ্ব সম্প্রদায়ের উচিত রাষ্ট্রীয় পর্যায়ে জোরালো প্রতিবাদ এবং কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী