হোম > শিক্ষা

কারিগরির ভোকেশনাল ৬ষ্ঠ-৮ম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর

স্টাফ রিপোর্টার

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল) ও জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১৫ নভেম্বর। আবেদন গ্রহণ চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

রোববার শিক্ষার্থী ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নির্দেশিকা অনুযায়ী, লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। নির্বাচিতদের ভর্তি কার্যক্রম চলবে ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৩ জানুয়ারি থেকে বই বিতরণ ও নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে ৩১ ডিসেম্বর শিক্ষার্থীর বয়স হতে হবে ১০ থেকে ১৩ বছরের মধ্যে। তবে দ্বিতীয় শিফট ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য।

ষষ্ঠ শ্রেণিতে আসনের তুলনায় আবেদন বেশি হলে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। অন্যদিকে, সাধারণ ও মাদ্রাসা শিক্ষাধারার ষষ্ঠ ও সপ্তম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীরা শূন্য আসন সাপেক্ষে যথাক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। এসব শ্রেণিতে শূন্য আসনের বেশি আবেদন জমা পড়লে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ভর্তির আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। তবে দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আবেদন ফি মওকুফের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশিকায় বিভিন্ন শ্রেণির জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থাও রাখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৫ শতাংশ, প্রতিষ্ঠানের কর্মীদের সন্তানদের জন্য ২ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, সহোদর বা যমজ ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এ ছাড়া বদলিজনিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য প্রতি শ্রেণিতে ২ শতাংশ অতিরিক্ত আসন রাখা হয়েছে। সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে তা পূরণ করা হবে।

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

এসএইউর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউজিসি চেয়ারম্যানকে সংবর্ধনা

খুবিতে র‍্যাগিং, মারপিট ও মাদকের দায়ে ৩০ শিক্ষার্থীর শাস্তি

ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরে আসবে: আম্মার

এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শিক্ষকদের প্রতি এনইউ ভিসির আহ্বান

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু

সেনাবাহিনী পরিচালিত ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৬.৫১ শতাংশ

প্রাথমিক স্তরে পাঠ্যবইয়ের পাশাপাশি ‘লার্নিং টয়’ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঢাবির ৫৪তম সমাবর্তনের ফি কমানোর দাবিতে ডাকসুর কর্মসূচি