হোম > শিক্ষা

রাবির ফোকলোর বিভাগ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন

প্রতিনিধি, রাবি

বিভাগের নাম সংস্কারসহ তিন দফা দাবিতে অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

ফোকলোর বিভাগের নাম পরিবর্ধন/সংস্কার। যাতে বিষয়টির স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, পিএসসি ও ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম সংযুক্ত করে কোড প্রদান নিশ্চিত করা, পরীক্ষার ফলাফল ১ মাসের মধ্যে প্রকাশ করা এবং নির্ধারিত সময়ে ক্লাস রুটিন প্রকাশ করা।

বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ বলেন, ফোকলোর একটা মাল্টি ডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট। এই ফোকলোর নিয়ে মানুষের একটা ভুল ধারণা আছে। যার ফলে আমরা চাকরির বাজারে পিছিয়ে যাচ্ছি। ফোকলোর বিভাগের নাম পরিবর্তন করতে হবে। আমরা অনেকদিন থেকেই বিভাগের কাছে দাবি জানিয়ে আসছি।

এসময় ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস.এন. শোভা বলেন, ফোকলোর বিভাগ আছে ছিল কলা অনুষদের অধীনে। পরবর্তীতে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে আনা হয়। কিন্তু বাইরে কোথাও বললে আমাদের বিভাগের নাম শুনে কেউ বুঝে না আমরা কোন অনুষদের শিক্ষার্থী। বিভাগের এই নামের জন্য আমাদের চাকরির বাজারসহ বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হচ্ছি।

এ বিষয়ে বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষার্থীরা বিভাগের নাম সংস্কার বা পরিবর্তের দাবিতে আন্দোলন করছে। এজন্য গত মঙ্গলবার (২০ মে) অ্যাকাডেমিক মিটিংয়ে আমরা প্রফেসর আখতার হোসেন, প্রফেসর মোস্তফা ও প্রফেসর আমিরুল ইসলামকে সদস্য করে তিন সদস্যের বিশিষ্ট একটা কমিটি গঠন করেছি। সেই কমিটি সুপারিশ করে একটা লিখিত সিদ্ধান্ত দিবেন।

তিনি আরো বলেন, সভাপতি হিসেবে আমি শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনের পক্ষে। এই দাবীর একটা বাস্তবসম্মত উপায় নিয়ে আমরা কাজ করছি। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছি। কিন্তু এর আগেই কেন শিক্ষার্থীরা অনশন করছে আমার জানা নেই।

শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নে অনিয়মের অভিযোগ

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর