হোম > শিক্ষা

প্রতিষ্ঠার ১০৫তম বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি সংবাদদাতা

আজ ১ জুলাই উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯২১ সালের এই দিনে বাংলাদেশ ভূখণ্ডের প্রথম এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। চলতি বছরে ১০৫তম বছরে পা দিয়েছে দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এ প্রতিষ্ঠানটি। এবারের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’।

দিবসটি উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আলোকসজ্জায় সেজে উঠেছে উপাচার্য ভবন, কার্জন হল, কলাভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কসমূহ।

দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সব হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্মৃতি চিরন্তন চত্বরে এসে সমবেত হওয়ার কথা রয়েছে। সেখান থেকে সকাল পৌনে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে শুরু হবে শোভাযাত্রা, যা শেষ হবে টিএসসির পায়রা চত্বরে।

সকাল ১০টায় পায়রা চত্বরে আনুষ্ঠানিকভাবে দিবসের উদ্বোধন করবেন উপাচার্য। এতে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন, কেক কাটা এবং সংগীত বিভাগের পরিবেশনায় জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশেষ সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার স্থান নয়, এটি একটি সামাজিক আন্দোলনের জন্মভূমি। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ১০৫ বছরের গৌরবময় পথচলার এই দিনে আমরা প্রতিজ্ঞা করছি, সব শ্রেণি-পেশার মানুষের জন্য শিক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় আরো অগ্রণী ভূমিকা পালন করবে।’

দিবসটি নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নীলক্ষেত ও ফুলার রোড-সংলগ্ন প্রবেশপথে যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া শোভাযাত্রা ও সভাস্থলে শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি, রোভার ও রেঞ্জার থেকে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। অ্যালামনাইদের সফর ও বিভাগের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সব অনুষদ, ইনস্টিটিউট, হল ও অফিস যথারীতি খোলা থাকবে।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটিতে ব্যাহত হয় শিক্ষার্থীদের পড়াশোনা

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জবির অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য-ট্রেজারার নিয়োগ দিতে হবে