হোম > শিক্ষা

রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (৬ জুলাই) জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার। ১৯৫৩ সালের এই দিনে যাত্রা শুরু হয় রাবির।

এদিন সকাল দশটায় জাতীয় সংগীত পরিবেশন ও প্রশাসন ভবন-১ এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে দশটায় বেলুন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ করা হয় এবং এরপর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বৃক্ষরোপণ, বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধন কালে শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আসতে পেরেছি এজন্য উদ্যোক্তা এবং উপাচার্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে আমাদের জাতীয় জীবনের বিভিন্ন পর্যায়ে। এই জুলাই মাসে এই ধরনের একটা অনুষ্ঠান আসতে পেরে, তরুণদের সামনে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদেরকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরো বলেন, আশা করছি অত্যন্ত আনন্দের সাথে আমরা দিনটি উদযাপন করতে পারব। সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশ সমন্বিত রাখতে পারব। এই বিশ্ববিদ্যালয় যেন আগামী অনেক বছর তার যে গুরু দায়িত্ব এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে তা যেন ধরে রাখতে পারে তাই কামনা করছি।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী