হোম > শিক্ষা

ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রকল্পে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার

দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস কার্যক্রম শুরু হয়েছে। তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে, ১৬ আগস্ট থেকে টাঙ্গাইলের গোরস্তান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদরাসার ১৬০ জন শিক্ষার্থী নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইল জেলার মোট ৭৪০ জন মাদ্রাসা শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় প্রশিক্ষিত হবে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর উদ্যোগে শুরু হওয়া এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো মাদ্রাসা শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, প্রোডাক্টিভিটি টুলস ব্যবহারে সক্ষম করে তোলা, এবং ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনে সহায়তা করা। প্রশিক্ষণে শিক্ষার্থীরা কম্পিউটারের একাধিক প্রোগ্রাম হাতে কলমে প্রশিক্ষণ নিবেন।

বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ।সূত্র জানায়, এই উদ্যোগ মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তুলবে এবং জাতীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে সক্ষম করবে। একইসঙ্গে, দেশে একটি দক্ষ, স্মার্ট ও প্রযুক্তি-সমৃদ্ধ তরুণ প্রজন্ম গড়ে উঠবে।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার