হোম > শিক্ষা

সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিসেফের চুক্তি

স্টাফ রিপোর্টার

সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিসেফের একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকার আগারগাঁওয়ে ইউনিসেফ-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার গুনগতমান বৃদ্ধিতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সিলেবাস সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ ও গুনগত শিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ইউনিসেফের এই চুক্তি সম্পাদিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে এবং বেকারত্ব দূর করতে সিলেবাস আধুনিকায়ন বিশেষ প্রয়োজন। এ জন্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস সংস্কার ও অন্যান্য শিক্ষা ক্ষেত্রে ইউনিসেফের সাথে একযোগে কাজ করবে।

প্রস্তাবিত পার্টনারশিপ ওয়ার্কপ্ল্যান অনুযায়ী ইউনিসেফ জাতীয় বিশ্ববিদ্যালয়কে যেসব সহযোগিতা দিবে তা হলো— ফিজিবিলিটি স্টাডি বা গ্রাজুয়েটদের জন্য দেশের ও দেশের বাহিরে কর্মক্ষেত্রে কি চাহিদা রয়েছে তা নিরূপণ করা; আইসিটি সহযোগিতা, সফ্ট স্কিল ও ইংরেজি শিক্ষা ক্ষেত্রে সহায়তা প্রদান; যুগোপযোগী সিলেবাস উন্নয়ন ও প্রণয়নে সহযোগিতা; শিক্ষার্থীদের মানসিক প্রেরণা দেওয়া ও কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের কর্মক্ষম করতে একটি প্ল্যাটফর্ম তৈরি; জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলির শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ের সচেতনতামূলক ক্যাম্পেইন করা; মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি ও ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট বা শিল্প ও চাকরির ক্ষেত্রে বর্তমান চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি করা।

এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ও ইউনিসেফ-এর পক্ষে বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ফারুক এ্যাডরিয়ান ডুমুন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) সহ জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ কর্মকর্তারা।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী