হোম > শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষকদের অনলাইন নিবন্ধনের বিজ্ঞপ্তি

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) সংযুক্ত কলেজসমূহের শিক্ষকদের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত সকল কাজ যথাযথভাবে সম্পন্নকরণ ও সুব্যবস্থাপনার জন্য অনলাইন শিক্ষক নিবন্ধন (Teacher Registration) কার্যক্রম গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপ্রণেতা, মডারেটর ও পরীক্ষক নিয়োগ, পরীক্ষা গ্রহণ ও পরিচালনা, উত্তরপত্র মূল্যায়ন, মূল্যায়নকৃত নম্বর অনলাইনে ইনপুট দেওয়া, টেবুলেশন, ফলাফল প্রস্তুত ও প্রকাশ, পরীক্ষা সম্মানী প্রদানসহ একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ সুচারুরূপে পরিচালনা করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে, নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে শিক্ষকবৃন্দকে ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য, প্রথমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে https://dcu.ac. bd প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে থাকা Teacher Registration অপশনে ক্লিক করতে হবে। এরপর, নির্ধারিত স্থানে একটি সক্রিয় ই-মেইল ঠিকানা প্রদান করে Security Check সম্পন্ন করতে হবে এবং Send Verification Code-এ ক্লিক করতে হবে। প্রদত্ত ই-মেইল ঠিকানায় প্রেরিত OTP (One-Time Password) সংগ্রহ করে নির্ধারিত স্থানে প্রদান করে ই-মেইল ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। পরবর্তী ধাপে সংশ্লিষ্ট কলেজ ও বিভাগ নির্বাচন করে Continue to Your Details-এ ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত ফরমে শিক্ষকের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্যসমূহ সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ শেষে Password Confirm Password প্রদান করে Continue to Bank Details-এ ক্লিক করতে হবে।

এছাড়া, ব্যাংক সংক্রান্ত তথ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের নাম, শাখার নাম, Account Holder Name এবং Account Number সঠিকভাবে প্রদান করতে হবে। সকল তথ্য যাচাই করে Submit Registration-এ ক্লিক করতে হবে। নিবন্ধন সফলভাবে সম্পন্ন হলে Registration Form ডাউনলোড করা যাবে এবং একইসঙ্গে নিবন্ধিত ই-মেইল ঠিকানায় ফরমটির একটি কপি প্রেরিত হবে। ডাউনলোডকৃত Registration Form প্রিন্ট করে যথাযথভাবে স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষরিত ফরমটি সংশ্লিষ্ট অধ্যক্ষের কার্যালয়ে জমা দিতে হবে।

পরবর্তীতে, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃক তথ্য যাচাই ও অনুমোদন সম্পন্ন হওয়ার পর শিক্ষকের নিবন্ধিত অ্যাকাউন্টটি সক্রিয় করা হবে।

ডাকসুর উদ্যোগে মুনীর চৌধুরীর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে আসছে ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

ডাকসুর উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ ‘নির্ভীক জুলাই’ উদ্বোধন

জাতীয় ছাত্রশক্তি সভাপতি জাহিদের পদত্যাগ

ঢাবি কোষাগারে এলিট গ্রুপের দুই কোটি টাকার অনুদান

দাখিল ২০২৭ সালের নির্বাচনি পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা

জিপিএ-৫ পাওয়া স্কাউট শিক্ষার্থীদের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ

ঢাবির হলের ছাদে গাঁজা সেবন, প্রভোস্টের কাছে হাতেনাতে ধরা ৬ শিক্ষার্থী

কলেজে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত